Pages - Menu

▼

Wednesday, September 28, 2016

রুহুল মাহফুজ জয়

ফটো
আব্বার লগে ক্যামেরায় তোলা একটাও ফটো নাই আমার
স্টুডিওর ভিত্রে, পিকনিকে বা পারিবারিক সিরিমোনিতে
আব্বার
 লগে একবারও ফটো তুলতে খাড়াইতে পারি নাই
সেলফি-টেলফিও তুলি নাই কোনদিন
ফেইসবুকে দিমু
 আব্বার লগে এমন ফটো আমার নাই
কলবের ভিত্রে
 আব্বার একটা ফটো তুইলা রাখসি
চোখ বন্ধ কইরা সময়-অসময়ে ওই ফটোটা দেখি
আমারে ঘিরা কই থিকা জানি আদর নাইমা আসে
খালি পায়ে মমিসিং-তে বান্দরবান ঘুইরা আসা মানুষ
আমার বাপ; তার
 লগে বিধিবৎ ফটো আজও তুলি নাই




No comments:

Post a Comment