Pages - Menu

▼

Wednesday, September 28, 2016

মনোজ দে

ঋতুদাসী


১

টিউশন নেই। যাতায়াত নেই
নিষিদ্ধ উৎসব দিন। প্লাবনযাপন

ঋতুদাসী
এই রক্তক্ষরণের দিন
      কোরাস গাইবে?


২

সমস্ত রক্তের কান্না আছে
        বন্ধু আছে
শুধু ঋতুরক্ত একা।

দীর্ঘ শীতকাল।
 
সোয়েটার আঁকা। সাদাকালো দিন

আকাশে উজ্জ্বল যোনি। ছিটকে যাওয়া ঋতুদাগ


৩

নদীজন্ম
যেভাবে আটকে দ্যায় বাঁধ
ন্যাপকিন ওড়ে
       উপত্যকাময়

ঋতু শেষে খুলে দাও
      দ্বার
                        পুরুষপ্রবাহ

আলো জ্বলে। অন্ধকার জ্বলে

কেঁপে ওঠে ভ্রূণ




1 comment:

  1. ২ নম্বরটা মনোজ তুমি লিখলে কী করে... বিশেষত প্রথম দুলাইন.... ওইদু লাইন কোন মেয়ে লিখলে আমি আশ্চর্য হতাম না... তুমি লিখেছ আমি অবাক হয়ে যাচ্ছি

    ReplyDelete